• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER
Techs.CF
Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

♠ নোটিশ ♠

স্বাগতম ! আমাদের Techs.CF এ চাইলে আপনিও পোষ্ট করতে পারেন, কোনো রকম একাউন্ট খোলা ছাড়াই। তবে সেটা অবশ্যই টেক বিষয়ক হতে হবে এবং সম্পূর্ণ পোস্ট বাংলায় লিখতে হবে। কোনো রকমের স্পাম কিংবা কপি-পেস্ট করা যাবে না। রেফারমূলক পোস্ট থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ফেসবুক পেজ লাইক, ইউটিউব সাবস্ক্রাইবার/ভিউ বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে আপনার পেজ/চ্যানেল লিংক পোস্ট এর নিচে দিতে পারবেন। আপনি পোস্ট করার পর তা পেন্ডিং-এ থাকবে, অতঃপর এডমিনগণ তা রিভিউ করে পাবলিশ করে দিবে। তাই এক-ই পোস্ট একাধিকবার করলে একটাও পাবলিশ হবে না।

ইমেইল সেন্ডিং এর মাধ্যমে পোস্ট করার নিয়মাবলী -

1. Recipient (অর্থাৎ যাকে ইমেইল পাঠাবেন সেই ইমেইল ঠিকানা) এর যায়গায় দিবেন: TechsDotCF.Public@Blogger.Com

2. Subject এর যায়গায় দিবেন: আপনার পোস্ট এর টাইটেল।

3. Message এর যায়গায় দিবেন: আপনার সম্পূর্ণ পোস্ট । এবং হেশ (#) টেগ এর মাধ্যমে মূল পোস্টের শুরুতেই Category লিখে দিবেন। (Ex: #Online_Earn)

4. সম্পূর্ণ পোস্ট লিখার পর পোস্ট এর নিচে আপনার নাম ঠিকানা ইত্যাদি লিখে দিবেন।

5. এবার আপনার পোস্ট Send করে দিন ।

________________________________________

মেড ইন বাংলাদেশঃ ৬ জিবি র‍্যামের স্মার্টফোন উন্মোচন করলো ওয়ালটন !

  Muhammad Foyzullah     শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮     Tech News      1 comment   
প্রথমবারের মতো দেশে তৈরি ৬ জিবি র‌্যামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করলো ওয়ালটন। ‘প্রিমো এক্সফাইভ’ মডেলের এই ফোনটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ কারখানায়। ওয়ালটনের নিজস্ব ডিজাইন এবং প্রযুক্তিতে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনটি বাজারে আসছে শিগগিরই। এখন নেওয়া হচ্ছে প্রি-অর্ডার বা আগাম ফরমায়েশ। প্রি-অর্ডারে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ফ্রি ডাটাসহ ওয়ালটনের পক্ষ থেকে থাকছে বিশেষ উপহার।


৫ ডিসেম্বর বুধবার, রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে ‘প্রিমো এক্সফাইভ’ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়। স্মার্টফোনটি উন্মোচন করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, হেড অব ডিভাইস সরদার শওকত আলী, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম আশরাফুল আলম, এসএম মাহবুবুল আলম এবং তাহমিনা আফরোজ তান্না, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন মোবাইল ফোন বিভাগের প্রধান এসএম রেজওয়ান আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান প্রমুখ।

স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকা। বুধবার থেকেই ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেট এবং গ্রামীণফোনের অনলাইন শপ, ওয়াও বক্স এবং মাই জিপি থেকে মাত্র ২ হাজার ৫০০ টাকায় ফোনটির আগাম ফরমায়েশ দেয়া যাবে। প্রি-অর্ডার দেয়া ক্রেতারা স্মার্টফোনের সঙ্গে ৩ হাজার টাকার গিফট ভাউচার পাবেন। যা দিয়ে ওয়ালটন বিক্রয়কেন্দ্র থেকে পছন্দের পণ্য কিনতে পারবেন। নগদ, ইএমআই এবং কিস্তিতে ফোন কেনার ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য হবে।

গ্রামীণফোন ব্যবহারকারীরা প্রিমো এক্সফাইভ স্মার্টফোনে তাদের সিমকার্ড ইনসার্ট করার সঙ্গে সঙ্গে ৬ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। এছাড়া ফোন কেনার পর থেকে পরবর্তী ৩ মাসে ৩০ বার পর্যন্ত মাত্র ৯৯ টাকায় ৪ জিবি করে ইন্টারনেট ডাটা নিতে পারবেন।

এই ফোনে ৩০ দিনের ইনট্যান্ট রিপ্লেসমেন্ট ছাড়াও যারা প্রি-অর্ডার দেবেন তাদের জন্য দেড় বছরের বিশেষ ওয়ারেন্টি রয়েছে। এ সময়ের মধ্যে ফোনটিতে কোনো সমস্যা হলে গ্রাহকের কাছ থেকে ওয়ালটনের প্রতিনিধি গিয়ে ফোনটি নিয়ে আসবেন এবং ত্রুটিমুক্ত করে বিনামূল্যে পৌঁছে দেবেন।

প্রিমিয়াম মেটাল ফ্রেম ডিজাইনের ‘প্রিমো এক্সফাইভ’ ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হয়েছে ৫.৯৯ ইঞ্চির ইন-সেল আইপিএস প্রযুক্তির ফুল-ভিউ ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ২১৬০ বাই ১০৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনের উচ্চগতি নিশ্চিত করতে আছে ৬৪-বিটের ২ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে রয়েছে মালি-জি৭১। এর সঙ্গে ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় পাওয়া যাবে দারুণ পারফরম্যান্স। এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


নতুন এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়াল বিএসআই ক্যামেরা। যার একটিতে আছে ১৩ মেগাপিক্সেল লেন্স, অন্যটিতে ৫ মেগাপিক্সেল লেন্স। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে সফট এলইডি ফ্ল্যাশযুক্ত এফ২.০ অ্যাপারচার সাইজের ১৬ মেগাপিক্সেল বিএসআই ক্যামেরা।

সারা দিনের প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন ফোনটি থ্রিজি, ফোরজি এবং সিডিএমএ নেটওয়ার্ক সমর্থন করে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। ফোনের তথ্য সুরক্ষায় রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর ফেস আনলক ফিচার ০.৩ সেকেন্ডে ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্যাটার্ন লক এবং পাসওয়ার্ডও।

কানেকটিভিটি ফিচার হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি টাইপ-সি, ওটিজি, ওটিএ এবং ডব্লিউ ল্যান হটস্পট। ব্লু রঙের ফোনটিতে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক করা যাবে। রয়েছে রেকর্ডিংসহ এফএম রেডিও।
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট হোম

1 টি মন্তব্য:

  1. Rock১৪ ডিসেম্বর, ২০১৮ এ ১:৫০ AM

    ওয়ালটন তাহলে আগাচ্ছে আস্তে আস্তে....👏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
      উত্তর
মন্তব্য যুক্ত করুন
আরও লোড করুন...

লেবেল

  • Online Earn (2)
  • SEO Tools (1)
  • Tech News (3)
  • Website Learn (1)

আপত্তিজনক অভিযোগ করুন

  • Popular
  • Comments
  • Archive
কপিরাইট © Techs.CF™ , অল রাইটস রিসার্ভড